খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৮টি স্কুলের অন্তর্ভূক্ত ২৯টি বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে আগামী ১ সেপ্টেম্বর থেকে গ্রহণ করা হবে। এ প্রক্রিয়া চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ২০১৮ ও ২০১৯ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে।
মঙ্গলবার খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীব বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর দেড়টা থেকে ৩ টা পর্যন্ত ‘বি’ ইউনিটের অধীন কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল এবং শিক্ষা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন : জম্মু-কাশ্মীরে আরেকটি পুলওয়ামা অ্যাটাক হবে: ইমরান খান
সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ‘সি’ ইউনিটের অধীন ব্যাবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেল ৪ টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের অধীনে চারুকলা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ভর্তিসংক্রান্ত যে কোনো তথ্য সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিস থেকে জানা যাবে।
ভর্তি পরীক্ষার আবেদন ফরম পূরণসংক্রান্ত যে কোনো সমস্যায় ০১৫৩৪২৯৬৪৩০,০১৭৪০৬৭৩২৪৫,০১৫৫৬৩২৭৪০৬, ০১৫১৫২৩৭৮৪৩, ০১৬৭৭১২৪৭৭৩ অথবা ০১৫১৫২৩৭৬৮৮ নম্বর মোবাইল ফোনে অফিস চলাকালীন সময়ে (সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসমূহ খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ku.ac.bd-তে পাওয়া যাবে।
ইত্তেফাক/কেআই
