সালিশ করতে গিয়ে মাদারীপুরে প্রতিপক্ষের হাতে বৃদ্ধ খুন

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১৬:৪২

মাদারীপুরে চুরির ঘটনায় সালিশ করতে গিয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। নিহত জাকির শেখ মজুমদারকান্দি গ্রামের নুর ইসলাম শেখের পুত্র এবং রাজৈরে ফল ব্যবসায়ী ছিলেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৩ মার্চ) রাতের দিকে পুত্রা সোহেল শেখের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এই চুরির বিষয়টি সমাধান করতে মঙ্গলবার সকালে সালিশ বসে। মেয়ের জামাই রাসেল শশুর জাকির হোসেনকে সালিশ বৈঠকে ডেকে নেয়। সালিশীর একপর্যায় বাকতিন্ডার এবং উত্তেজনার কারণে প্রতিপক্ষ মজিদ খান ও তার ছেলেরা জাকির শেখকে কুপিয়ে মারাত্মক জখম করে। 

স্বজনরা তাকে মুমুর্ষ অবস্থায় রাজৈর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আল ইয়াসা তাকে মৃত্যু ঘোষণা করেন।

খবর ছড়িয়ে পড়ার পর গ্রামবাসী প্রতিপক্ষের চারটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং কয়েকটি ঘর ভাংচুর করে। 

ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১টা) কোনো মামলা দায়ের হয়নি।

ইত্তেফাক/এসজেএস