ভিয়েতনাম থেকে সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ দল 

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১৫:৩৮

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অ্যাওয়ে এই ম্যাচ খেলতে সিঙ্গাপুর পৌঁছেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার (২৭ মার্চ) সকালে ভিয়েতনামের হ্যানয় থেকে বাংলাদেশ দল সিঙ্গাপুরে পৌঁছায়।

এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম হোম ম্যাচ খেলেছিল সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায়। ঐ ম্যাচে বাংলাদেশ ১-২ গোলের ব্যবধানে হেরে যায়। বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শেষ হচ্ছে ৩১ মার্চ সিঙ্গাপুর ম্যাচ দিয়ে। সিঙ্গাপুর অবশ্য ইতোমধ্যে এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত করেছে। 

সিঙ্গাপুর-বাংলাদেশ ম্যাচ অনেকটাই নিয়মরক্ষার। এরপরও সিঙ্গাপুরকে বাংলাদেশ হারাতে পারলে র‌্যাংকিংয়ে ইতিবাচক প্রভাব পড়বে। এশিয়া কাপ নিশ্চিত করা দলকে হারালে বাংলাদেশ ৮ পয়েন্ট নিয়ে বাছাই পর্ব শেষ করবে। 

সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির জন্য ভিয়েতনামের বিপক্ষে গতকাল একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হেরেছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।

ইত্তেফাক/জেডএইচ