জাল কাগজপত্র জমা দিলে বাতিল হবে শেনজেন ভিসার আবেদন

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১৬:৫১

জাল কাগজপত্র জমা দিলে শেনজেন ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে বলে জানিয়েছে দূতাবাস। সোমবার (৩০ মার্চ) ঢাকাস্থ শেনজেনভুক্ত দেশের দূতাবাসগুলোর এক বার্তায় এ তথ্য জানানো হয়।

শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস ভিসা আবেদনকারীদের উদ্দেশ্য বলেছে, আপনার আবেদনের সঙ্গে শুধুমাত্র মূল এবং অপরিবর্তিত কাগজপত্র জমা দিন। জাল বা কারসাজি করা কাগজপত্র জমা দিলে আপনার আবেদনটি প্রত্যাখ্যান করা হবে।

ইত্তেফাক/এমএএম