জ্বালানিতেল মজুত করে জরিমানার কবলে মুদিদোকানি

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৫:৫০

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি ময়েজ উদ্দিন মার্কেটের মুদিদোকানের পেছনে জারকিন ও ব্যারেলের মধ্যে জ্বালানি তেল মজুত করা হয়েছিল। সুযোগ পেলেই ২৫০ থেকে ৩০০ টাকা লিটার দরে বিক্রি করতেন মুদিদোকানি আবদুস সাত্তার (৪৫)। 

মঙ্গলবার (৩১ মার্চ) খবর পেয়ে আজ ভোরে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত মুদিদোকানি জব্দকৃত ৬৫০ লিটার তেল খোলাবাজারে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। পাশাপাশি ওই ব্যবসায়ীকে ৫০ হাজার জরিমানা করা হয়।

জানা যায়, মুদিদোকানি আবদুস সাত্তার ঝিকড়ার নামকান গ্রামের মৃত কেফাতুল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ভবানীগঞ্জ এলাকায় ব্যবসা করে আসছেন। অভিযানকালে দোকানের ভেতরে গোপন স্থানে রাখা জারকিন ও ব্যারেল দেখতে পায় পুলিশ। সেগুলো খুলে পেট্রল ও ডিজেল পাওয়া যায়। পরে মুদিদোকানি আবদুস সাত্তারকে আটক করে। সেখানে থাকা ব্যারেল ও জারকিন জব্দ করা হয়। এর মধ্যে ৪০০ লিটার পেট্রল ও ১০০ লিটার ডিজেল পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুদিদোকানি আবদুস সাত্তার বলেন, অধিক দামে বিক্রির জন্য পেট্রল ও ডিজেল মজুত করেছিলেন। তিনি এসব বেশি দামে সংগ্রহ করেছিলেন। 

আজ বেলা ১১টায় জব্দ করা পেট্রল, ডিজেলসহ আবদুস সাত্তারকে তার দোকানে হাজির করা হয়। সেখানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা। ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী আবদুস সাত্তার নিজের অপরাধ স্বীকার করেন। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা।

ইত্তেফাক/এনএ