কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৬২টি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে সেই সাথে বাড়ছে প্রশাসনিক জটিলতা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, বহু বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই। এসব বিদ্যালয়ে তিন থেকে চারজন শিক্ষক দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। তাদের মধ্যে একজনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হলেও এতে পাঠদান ব্যাহত হচ্ছে।
এ ছাড়া সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করা হলে অনেক ক্ষেত্রে অন্য শিক্ষকরা তার নির্দেশনা মানতে অনীহা দেখান। ফলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে এবং শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে।
কাউয়াদি (পশ্চিম) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনুর আক্তার বলেন, বিদ্যালয়ে ২০১৪ সাল থেকে প্রধান শিক্ষক নেই। আমি ২০১৯ সালে দায়িত্ব গ্রহন করি। সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাতিষ্ঠানিক কাজে সময় দিতে হয়ে এতে পাঠদান ব্যাহত হচ্ছে।
গাজীপুর (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন বলেন, প্রধান শিক্ষক না থাকায় শৃঙ্খলা রক্ষা কঠিন হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে সহকারী শিক্ষকরা নির্দেশনা মানতে চান না, যা জটিলতা তৈরি করে।
সেন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক রবিউল ইসলাম বলেন, শিক্ষকসংকট ও প্রধান শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। এক শিক্ষককে একাধিক ক্লাস নিতে হচ্ছে, এতে শিক্ষার মান কমছে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জামাল উদ্দিন বলেন, প্রধান শিক্ষক স্থানীয় জনগণ ও অভিভাবকদের সঙ্গে সমন্বয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই পদ শূন্য থাকায় সেই সমন্বয় ব্যাহত হচ্ছে এবং প্রশাসনিক সমস্যাও বাড়ছে।
দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য বোরহান উদ্দিন ভূঁইয়া বলেন, ২০১৫ সালে জাতীয়করণের পর থেকে বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এতে শিক্ষার মান নাজুক হয়ে পড়েছে এবং পরিচালনাতেও সমস্যা হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান জানান, প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৬৫ শতাংশ পদোন্নতি এবং ৩৫ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের কথা থাকলেও নানা জটিলতায় পদোন্নতি কার্যক্রম বন্ধ রয়েছে। শূন্যপদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে এমন বিদ্যালয়গুলো হলো, বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গঙ্গাপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাগেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উ: নছরুদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দখারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুলাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীরায়েরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজারখোলা (উঃ) সরকারি প্রাথমি বিদ্যালয়, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজারখোলা (দঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউয়াদি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউয়াদি (পঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিনামূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালাসাধারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিরবাগগোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আউটবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিপাইয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শায়েস্তানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালেরছেও সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, থৈরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামাইরকান্দি জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়, হাসবাদ বটতলী রেজি: বে: প্রাথমিক বিদ্যালয়, নারানদিয়া রেজি: বে: প্রাথমিক বিদ্যালয়, বালুচর মধ্যপাড়া রেজি: বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, রফারদিয়া রেজি: বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালিখিল বেকিনগর রেজি: বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, কানাচোয়া রেজি: বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ নছরুদ্দী রেজি: বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালেরছেও রেজি: বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাওরাবাড়ী রেজি: বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোশকান্দি রেজি: বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর রেজি: বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, দড়িগোয়ালী খন্দকার হামিদুল হক রেজি: বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতেরকান্দি রেজি: বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাকান্দা রেজি: বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, নন্দনপুর রেজি: বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওলানপাড়া রেজি: বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠেটালিয়া রেজি: বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনুয়াখোলা রেজি: বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মারুকা পূর্ব রেজি: বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়।
