যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ৪ বছরে সর্বোচ্চ

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৭:৩১

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গড় দাম প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম বর্তমানে ৪ ডলারে (বাংলাদেশি টাকায় ৪৯৩) পৌঁছেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। খবর সিএনএনের।

বর্তমানে পাম্পগুলোতে জ্বালানি তেলের এই গড় দাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই মেয়াদের যেকোনো সময়ের তুলনায় বেশি।

বিশ্লেষকরা মনে করছেন, বিশ্ববাজারে কাঁচা তেলের দাম বৃদ্ধির পাশাপাশি দেশটির অভ্যন্তরীণ সরবরাহ চাহিদার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

 

ইত্তেফাক/এমএএস