বুধবার সুনামগঞ্জে ৪ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ২১:৩৭

সুনামগঞ্জে ৩৩ কেভি ফিডারের মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (১ এপ্রিল) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত   বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৩১ মার্চ) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ বিউবো’র নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী রাসেল আহমাদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।   

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাতক গ্রিড উপকেন্দ্রের সিলেট ছাতক সঞ্চালন লাইনের সার্কিট-১ ও সার্কিট-২ জাম্পারিং কাজ সম্পাদনের জন্য বুধবার (১ এপ্রিল) সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রীড উপকেন্দ্রের ১৩২ কেভি ইনকামিং সার্কিট সাট ডাউন গ্রহণ করা হবে।

এতে আরও বলা হয়, ওই দিন ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারের মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ-এর আওতাধীন সব এলাকায় সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে। 

 
ইত্তেফাক/এসএএস