ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর অভিযানে ইরানের সামরিক শক্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী উপস্থিতির প্রয়োজন নেই বলেও দাবি করেছেন তিনি।
ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র হামলায় ইরান এতটাই বিধ্বস্ত যে, দেশটি পুনর্গঠনে অন্তত ১৫ থেকে ২০ বছর সময় লাগবে। বুধবার (১ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা ইরানের সম্ভাব্য সবকিছু ধ্বংস করে দিতে চেয়েছিলাম। আমরা তাদের অনেক পেছনে ঠেলে দিয়েছি। আমরা যা করেছি, তা কাটিয়ে উঠে দেশটির পুনর্গঠনে ১৫ থেকে ২০ বছর সময় লাগবে।
এ ছাড়া ট্রাম্প দাবি করেছেন যে তাদের এখন কোনো নৌবাহিনী নেই, সেনাবাহিনী নেই, বিমানবাহিনীও নেই। তাদের কোনো টেলিযোগাযোগ ব্যবস্থা, বিমান বিধ্বংসী ব্যবস্থা বা কোনো নেতা— কিছুই অবশিষ্ট নেই।
আলোচনার বিষয় উল্লেখ করে তিনি বলেন, ইরান যদি আলোচনার টেবিলে আসে, তবে ভালো। কিন্তু তারা আলোচনায় এল কি না, তাতে এখন আর আমাদের কিছু যায় আসে না।

ট্রাম্পের নামে এবার আন্তর্জাতিক বিমানবন্দর