ইসরায়েল–যুক্তরাষ্ট্রকে থামাতে বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুতিদের

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১৭:০৩

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করতে কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল–মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

সানা থেকে আল–জাজিরার সংবাদদাতা ইউসেফ মাওরি জানিয়েছেন, হুতিরা বর্তমানে দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে তাদের হামলা আরও জোরদার করেছে।

হুতি কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, তাদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে—গাজা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইসরায়েলের অংশগ্রহণ থেকে বিরত থাকা।

হুতিদের প্রভাবশালী নেতা মোহাম্মদ আল-বুখাইতি জানিয়েছেন, সামরিক সংঘাত আরও বাড়ানোর জন্য তাদের সামনে আরও অনেক বিকল্প ও ধাপ রয়েছে। তার মতে, এর মধ্যে অন্যতম একটি বিকল্প হতে পারে বাব আল-মান্দেব প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়া।

সূত্র: আল–জাজিরা

ইত্তেফাক/এমএস