অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। বেশ কিছু ভালো আক্রমণ করেও গোলশূন্য থেকে বিরতিতে গেছে বাংলাদেশ।
শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালে জাতীয় ফুটবল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণ-পালটা আক্রমণে খেলতে থাকে দু'দল। বেশ কিছু ভালো আক্রমণ করে ভারত। তবে তা আটকে দেন বাংলাদেশের ডিফেন্ডাররা।
ম্যাচের ১৩ মিনিটে গোলের সুযোগ পায় বাংলাদেশ। রোনান সুলিভানের নেওয়া ফ্রি কিক থেকে হেড নেন অধিনায়ক মিঠু চৌধুরী। তবে বল চলে সাইড বারের সামান্য বাইরে দিয়ে। ফলে গোলের স্বাদ পাওয়া হয়নি বাংলাদেশের।
এরপরও বেশ কিছু ভালো আক্রমণ করে দু'দল। তবে শেষ পর্যন্ত গোলশূন্য থেকে বিরতিতে যায় বাংলাদেশ ও ভারতের যুবারা।
