পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত ৬ বাংলাদেশির মধ্যে তিনজনের মরদেহ দেশে আনা হয়েছে

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:২০

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিহতদের মধ্যে তিনজনের মরদেহ ইতোমধ্যে দেশে আনা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইন থেকে আসা বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। 

তিনি জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়া প্রবাসী বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার কূটনৈতিকভাবে উদ্যোগ গ্রহণ করেছে এবং ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে।

তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

অন্যদিকে, নিহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, নিয়ম অনুযায়ী দাফন-কাফনের জন্য ৩৫ হাজার টাকা প্রদান করা হচ্ছে। এছাড়া অতিরিক্ত ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। পরবর্তীতে ইন্স্যুরেন্স সুবিধা অনুযায়ী নিহতের পরিবারকে ১০ লাখ টাকা প্রদান করা হবে।

সূত্র: বিবিসি বাংলা


 

ইত্তেফাক/এসজেএস