প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর হাতে দুটি দুর্লভ ছবি তুলে দেন।
রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন।
সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর হাতে দুটি দুর্লভ ছবি এবং হোয়াইট হাউজের একটি রেপ্লিকা তুলে দেন। ছবিগুলোর একটিতে রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। অন্য ছবিতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশ।
এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

