বরিশাল

ডিপোতে তেল খালাসের সময় পেট্রোল পাম্পে আগুন

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ২০:৫৪

ডিপোতে তেল খালাসের সময় বরিশালের গৌরনদীতে একটি পেট্রোল পাম্পে আগুন লাগার খবর পাওয়া গেছে। রোববার (৫ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার আগৈলঝাড়া রোডস্থ ‘সেন্ট পিটার ফিলিং স্টেশনে’ এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

পাম্পের ম্যানেজার প্রভুদান ঢাকী জানান, মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি তেলের লরি থেকে পাম্পের ডিপোতে তেল খালাসের সময় আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে চালক ফিলিংস্টেশন থেকে তেল বোঝাই লরিটি ফিলিং স্টেশনের সামনের গৌরনদী-আগৈলঝাড়া সড়কের মধ্যে নিয়ে আসে। যে কারণে ফিলিং স্টেশনটি আগুনের কবল থেকে রক্ষা পায়। এসময় ফিলিং স্টেশন ও তার পার্শ্ববর্তী এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ৩০ মিনিটের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণ আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই লরি, পাম্পের আংশিক, একটি মাহেন্দ্রা, একটি মোটরসাইকেল সম্পূর্ণ এবং একটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, অগ্নিকাণ্ডে গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন। আগুনের রহস্য উদঘাটনে কাজ চলছে।

ইত্তেফাক/এপি