ইসরায়েলকে লক্ষ্য করে ইরান নতুন করে মিসাইল হামলা চালিয়েছে বলে জানা গেছে। এতে দেশটির মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় আঘাত হানার খবর পাওয়া গেছে।
উদ্ধারকারীরা জানিয়েছেন, হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তারা পৌঁছেছেন। তাদের একজন বলেন, রোস হাইন, রামাত হাসহারনসহ মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে বিস্ফোরণের চিহ্ন পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের প্রভাবে একটি গাড়ি উল্টে গেছে।
তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সর্বশেষ নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি ছিল ব্যালিস্টিক মিসাইল। এ সময় মধ্য ইসরায়েলের পাশাপাশি ইলাত এলাকাতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে ইলাতমুখী একটি মিসাইল খোলা জায়গায় গিয়ে পড়ে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
מספר זירות פגיעה במרכז, באחת מהן התהפך רכב; טרם דווח על נפגעים@hadasgrinberg (צילום: תיעוד מבצעי מד"א) pic.twitter.com/pnxBJTBfYM
— כאן חדשות (@kann_news) April 7, 2026
