ইরানের কাশানে রেলসেতুতে ইসরায়েলি হামলা, নিহত ২

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৭:৫০

মধ্য ইরানের একটি রেলসেতুতে ইসরায়েলের হামলায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ইসফাহান প্রদেশের কাশান শহরের ইয়াহিয়া আবাদ রেলসেতু লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসফাহানের উপ-গভর্নরের বরাত দিয়ে জানানো হয়েছে, হামলায় অন্তত দুইজনের প্রাণহানি ঘটেছে।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের জনগণকে ‘নিরাপত্তার’ স্বার্থে স্থানীয় সময় রাত ৯টা (বাংলাদেশ সময় ৫টা ৩০ মিনিট) পর্যন্ত ট্রেন ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছিল। সেই সতর্কবার্তার পরপরই এ হামলার ঘটনা ঘটে।

সূত্র: আল-জাজিরা 

ইত্তেফাক/এমএস