ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ২০:০৬

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সোমবার (৬ এপ্রিল) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎকালে তারা শিক্ষা, গবেষণা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফরকালে হাইকমিশনার বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, সংগীত বিভাগ এবং নৃত্যকলা বিভাগ পরিদর্শন করেন। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট (আইএমএল) পরিদর্শন করেন। এ সময় হিন্দি ভাষা শিক্ষার উন্নয়নে সহায়তা হিসেবে আইএমএলের হিন্দি বিভাগকে সাহিত্য ও শিক্ষণ-পদ্ধতি সম্পর্কিত ১,৫০০টিরও বেশি বই উপহার দেন।

ইত্তেফাক/এমএএম