ঈশ্বরগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ২০:২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মাইজবাগ গুরুস্তান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার মাইজবাগ ইউনিয়নের সাধুরগোলা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে জাহিদ (১৮ ) ও পার্শ্ববর্তী রাজিবপুর ইউনিয়নের দেবস্থান গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন (৬৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, নান্দাইল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইজিবাইকটি ঈশ্বরগঞ্জের মধুপুরের দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থল এলাকায় বিপরিত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানই ধুমরেমুচরে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকের আরোহী জাহিদ ও অটোরিশার যাত্রী হাজির উদ্দিন মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও ২ জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. রবিউল আজম বলেন, নিহতদের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ইত্তেফাক/এমএসআর