মানুষের যে অনাস্থা তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠেছি: পিএসসি চেয়ারম্যান

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৯:৫৩

বিগত সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) ঘিরে মানুষের যে অনাস্থা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।

তিনি বলেন, প্রিলিমিনারি থেকে শুরু করে চূড়ান্ত ফলাফল পর্যন্ত প্রতিটি ধাপে যেন ন্যায্যতা নিশ্চিত হয় সে অনুযায়ী বর্তমান কমিশন কাজ করে যাচ্ছে।

বুধবার (৮ এপ্রিল) পিএসসির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

চেয়ারম্যান বলেন, এক বছরে একটি বিসিএস সম্পন্ন করার রোডম্যাপ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, তা যথাযথভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনিক স্বাধীনতার প্রয়োজন। পিএসসির কাজের সাথে অর্থের সরাসরি সম্পর্ক থাকায় দ্রুততার সাথে কাজ সম্পাদনের জন্য প্রতিষ্ঠানটির আর্থিক স্বাধীনতাও প্রয়োজন। এক বছরে এক বিসিএসেরর সুফল প্রাপ্তির জন্য ভেরিফিকেশনের সময় কমিয়ে আনার জন্য আহ্বান জানাই।  

কমিশনের চেয়ারম্যান কমিশন কর্তৃক গৃহীত কার্যক্রমের প্রাতিষ্ঠানিকি করণের প্রক্রিয়াতে সরকারের সহযোগিতাও কামানা করেন তিনি। 

 
ইত্তেফাক/এমএসআর