প্রধানমন্ত্রীর বিদেশ সফরের দিন-তারিখ চূড়ান্ত হয়নি: প্রেস উইং

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ২১:২৯

বিকেলেই প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন ওঠে। আগামী মাসের মধ্যেই নাকি তিনি প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন। এই গুঞ্জন নাকচ করে দিয়েছে প্রেস উইং। 

বুধবার (৮ এপ্রিল) রাতে প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তিনি কোন দেশে প্রথম সফর করবেন, সেটিও এখনো নির্ধারিত হয়নি। এবিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হলো।’

 

 

ইত্তেফাক/এএম