লেবাননে বুধবার ইসরায়েলি হামলায় নিহত ২০৩, যুদ্ধবিরতির ‘গুরুতর লঙ্ঘন’ বলছে ইরান

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১৮:৪৪

রাজধানী বৈরুতসহ লেবাননের অন্যান্য এলাকায় বুধবার (৮ এপ্রিল) ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জন। আহত হয়েছেন অন্তত ১ হাজার জন।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন এই তথ্য জানিয়েছেন। মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়ার আগে তিনি বলেন, ‘বুধবার লেবাননের বিরুদ্ধে চালানো আগ্রাসনে শহীদের সংখ্যা ২০৩ এবং আহতের সংখ্যা ১ হাজারের বেশি।’

এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, গতকাল ইসরায়েলি হামলায় ১৮২ জন নিহত হয়েছেন। আহত ৮৯০ জন।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননে চলমান ইসরায়েলি হামলা তেহরান–ওয়াশিংটন যুদ্ধবিরতি চুক্তির ‘গুরুতর লঙ্ঘন’।

সূত্র: আল–জাজিরা ও বিবিসি

 
ইত্তেফাক/এমএস