মাদারীপুরে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১৯:৩৩

মাদারীপুরের কালকিনি উপজেলায় বাবুল আকন নামে এক ব্যবসায়ীকে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্ডারচরের হাট এলাকায় বিকেলে লকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে বাবুল আকন নামে ওই ব্যবসায়ী অবৈধ ডিজেল মজুতের পাশাপাশি বেশি দামে বিক্রি করছিলেন। খবর পেয়ে অভিযানে নামে প্রশাসন। এসময় অভিযোগের সত্যতা নিশ্চিতের পাশাপাশি সেখান থেকে জব্দ করা হয় প্রায় সাড়ে তিনশ লিটার ডিজেল। বাবুল আকনকে ৩০ হাজার হাজার টাকা জরিমানা করা হয়।

পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে ৩৫০ লিটার পেট্রোল ন্যায্য মূল্যে বিক্রি করা হয়।

কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন বলেন, নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ এ ধরনের অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি