লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, লক্ষ্যবস্তু অ্যাম্বুলেন্স

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ২০:২২

ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, দক্ষিণাঞ্চলের দেইর কানুন রাস আল-আইন-এ ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহ তাদের অ্যাম্বুলেন্স সেবা সামরিক কাজে ব্যবহার করছে। এই অভিযোগের ভিত্তিতেই অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

তবে ইসরায়েল এখন পর্যন্ত এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি, ফলে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

এদিকে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। ইরানপন্থী এই সশস্ত্র গোষ্ঠীটি, তাদের যোদ্ধারা আজ শুক্রবার ইসরায়েলের উত্তরাঞ্চলের কিরিয়াত শিমোনা এলাকায় ড্রোন হামলা চালিয়েছে। আর মেতুলা, মারগালিওত এবং মিসগাভ আমের এলাকায় ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

সূত্র: আল–জাজিরা 

ইত্তেফাক/এমএস