চট্টগ্রামের হাটহাজারীর একটি আবাসিক ভবনে করা প্রায় ৩০ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনীর। এসময় ভোজ্যতেল মজুতের দায়ে আলম এন্টারপ্রাইজ নামে এক প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত হয়।
শুক্রবার (১০ এপ্রিল) বিকালে হাটহাজারী পৌরসভার মেডিকেল গেইট এলাকায় পুরাতন থানার সামনে অবস্থিত একটি আবাসিক ভবনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
তিনি জানান, অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদভাবে তেল মজুত, যথাযথ ডকুমেন্টস প্রদর্শনে ব্যর্থতা এবং পুরাতন স্টক শেষ হওয়ার আগেই চালানের মাধ্যমে নতুন পণ্য এনে মজুতসহ মেয়াদোত্তীর্ণ পণ্য রাখে অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।
এসময় অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকটরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

