পিএসএলের মাঠে আজ বাংলাদেশিদের মিলনমেলা

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১১:৪২

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ শনিবার বাংলাদেশিদের মিলনমেলা। শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি। যেখানে দুই দল মিলিয়ে উপস্থিতি থাকছেন ৫ বাংলাদেশি ক্রিকেটার।

পেশোয়ার জালমি স্কোয়াডে আছেন তিন বাংলাদেশি। নাহিদ রানা, শরীফুল ইসলাম ম্যাচ খেললেও এখনো সুযোগ মেলেনি তানজিদ হাসান তামিমের। সবশেষ ম্যাচে রানা, শরীফুল ছিলেন দুর্দান্ত। শরীফুলের এক উইকেটের বিপরীতে চার ওভারে ৭ রান খরচায় তিন উইকেট নিয়েছেন রানা। তাদের নৈপুণ্যেই সেই ম্যাচে বড় জয় পায় পেশোয়ার জালমি।

অন্যদিকে, লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাবেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। আসরজুড়ে মোস্তাফিজ আছেন দারুণ ছন্দে  ৪ ম্যাচে ৭ ইকোনমিতে ৪ উইকেট নিয়ে তিনি এখন পর্যন্ত দলের সবচেয়ে ইকোনমিক্যাল বোলার। 

ইনজুরির কারণে গত ম্যাচে খেলতে না পারলেও আজ একাদশে ফিরতে পারেন হার্ডহিটার ব্যাটার পারভেজ হোসেন ইমন। সবশেষ ম্যাচে দারুণ একট ইনিংস উপহার দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার।

ইত্তেফাক/এমএসআর