ইসলামী আন্দোলন

‘কৃষি-ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতিকে খাদের কিনারায় পৌঁছাবেন না’

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ২০:২১

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, কৃষি কার্ড আর ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতিকে খাদের কিনারায় পৌঁছাবেন না।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দলটির ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরার অধিবেশনে এসব কথা বলেন তিনি।

গাজী আতাউর রহমান বলেন, ৫/৭টি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। অর্ন্তবর্তী সরকারের রিজার্ভের ৪০ হাজার কোটি টাকার মাধ্যমে সরকার ইশতেহার বাস্তবায়নে অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নিচ্ছে।

তিনি বলেন, দেশের মধ্যে অসাধু ব্যবসায়ীদের রাজত্ব কায়েম হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সিন্ডিকেটচক্র জ্যামিতিক হারে বাড়িয়ে দিচ্ছে। নিম্ন আয়ের মানুষ পারিবারিক প্রয়োজন পূরণ করতে হিমশিম খাচ্ছে। কার্যকরী পদক্ষেপ না নিলে সাধারণ জনগণ আবারও মাঠে নামতে বাধ্য হবে।

ইত্তেফাক/এসএএস