ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘ট্রিগারে আবার আঙুল রাখবো’: হিজবুল্লাহ

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১৫:৩৭

ইসরায়েল যদি লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে হিজবুল্লাহর যোদ্ধারা আবার ‘ট্রিগারে আঙুল রাখবেন’ বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ–নিয়ন্ত্রিত আল-মানার টেলিভিশনে প্রচারিত ইরান-সমর্থিত গোষ্ঠীটির এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

বিবৃতিতে হিজবুল্লাহ বলে, মুজাহিদিনেরা ট্রিগারে আঙুল রাখবেন। তাঁরা শত্রুর বিশ্বাসঘাতকতা ও প্রতারণা প্রতিহত করতে প্রস্তুত।

সূত্র: গার্ডিয়ান

 
ইত্তেফাক/এমএস