আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৪

আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে প্রয়াত মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। বাংলাদেশেও একই দিনে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

স্টার সিনেপ্লেক্স তাদের ফেসবুক পেজে ‘কামিং সুন’ লিখে একটি প্রচারণামূলক পোস্ট দিয়েছে। 

পপ সঙ্গীতের অবিসংবাদিত রাজা বা ‘কিং অব পপ’ মাইকেলের জীবনকে ঘিরে নির্মিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকসন পরিবারেরই এক সদস্য। তার নাম জাফর জ্যাকসন।

মাইকেল জ্যাকসনের আলোচিত গান ‘বিট ইট’-এর মিউজিক ভিডিও থেকে মাইকেলের লুক বেছে নেওয়া হয়েছে। মেকআপ-গেটআপে হুবহু মাইকেলের মতোই দেখিয়েছে জাফরকে।

ইতোমধ্যে সিনেমাটির টিজার ও ট্রেলার প্রকাশ পেয়েছে। অধীর আগ্রহে মাইকেলের ভক্ত-শ্রোতারা এই সিনেমা দেখার অপেক্ষায় আছেন।

‘মাইকেল’ সিনেমাটি পরিচালনা করছেন অ্যান্টনি ফুকো। এই বায়োপিকে তুলে ধরা হবে মাইকেল জ্যাকসনের অজানা অনেক গল্প। 

মাত্র ৫০ বছর বয়সে মারা যান বিংশ শতাব্দীর সংগীত জগতের অন্যতম কিংবদন্তি মাইকেল জ্যাকসন। তার মৃত্যুর  ১৬ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবুও পপসম্রাটের জীবন নিয়ে মানুষের কৌতূহল কম নয়।

Michael Jackson biopic had reshoots of $15 million to remove accusations  against the 'Thriller' singer; eyes $55 million in opening weekend |  Hollywood News - The Indian Express

উপস্থাপনায় ভিন্নতা, গানের সঙ্গে মনোমুগ্ধকর পারফরম্যান্স, ব্যক্তিগত আদর্শ এবং আলোচিত-সমালোচিত নানা চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তৈরি করেছিলেন মাইকেল জ্যাকসন। 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন