সুবিধাবঞ্চিত পথ শিশুদের সঙ্গে ‘ব্রিং হোপ’ এর শুভেচ্ছাদূত

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২১:৫১

ঢাকায় সুবিধাবঞ্চিত পথ শিশুদের স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থা ঘুরে দেখলেন আন্তর্জাতিক ত্রাণ ও মানবাধিকার সংস্থা 'ব্রিং হোপ হিউমেনিটেরিয়ান ফাউন্ডেশন' এর শুভেচ্ছাদূত এম মনিরুজ্জামান। সকালে রাজধানীর হাতিরঝিলে এভারগ্রীণ জুম বাংলাদেশ ফাউন্ডেশনের একটি স্কুল পরিদর্শন করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন ব্রিং হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ প্রধান কেরামত উল্লাহ বিপ্লব, বেসরকারি উন্নয়ন সংস্থা নিড চেয়ারম্যান আমিন উল্লাহ ও জুম বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এসটি শাহীন। ঢাকার সুবিধাবঞ্চিত পথ শিশুদের জন্য ভবিষ্যতে আন্তর্জাতিক সহায়তায় উন্নয়ন প্রকল্প নেওয়ার আশা ব্যক্ত করেন ব্রিং হোপ ফাউন্ডেশনের শুভেচ্ছাদূত এম মনিরুজ্জামান।

ইত্তেফাক/জেডএইচডি