রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কর্মসংস্থানের ঘোষণা বিজিএমইএ সভাপতির

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৫

রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোনো শ্রমিক বা তার একান্ত পরিবারের কেউ থাকলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে রানা প্লাজা ধসে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।

মাহমুদ হাসান খান বলেন, রানা প্লাজা শুধু একটি দুর্ঘটনা নয় বরং এটি ছিল আমাদের সামগ্রিক পোশাক শিল্পের জন্য একটি ‘ওয়েক-আপ কল’। তিনি জানান, এ ঘটনার পর গত এক দশকে বাংলাদেশের পোশাক খাতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। 

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ নিরাপদ ও পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে একটি উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে। এই অগ্রগতির পেছনে শ্রমিক, উদ্যোক্তা এবং দেশি-বিদেশি অংশীজনদের সম্মিলিত ভূমিকা রয়েছে।

পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, রানা প্লাজা ইস্যুকে কেন্দ্র করে কেউ যেন কোনো অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পারে, সে বিষয়ে বিজিএমইএ সজাগ থাকবে।

ইত্তেফাক/এসজেএস