ন্যাটো সদস্যপদ বাতিলের গুঞ্জন উড়িয়ে দিলেন স্পেনের প্রধানমন্ত্রী

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১৭:৫৯

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে সমর্থন না দেওয়ায় স্পেনের ন্যাটো সদস্যপদ স্থগিত করা হতে পারে—এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। রয়টার্সের এক প্রতিবেদনে পেন্টাগনের অভ্যন্তরীণ ইমেইলের বরাত দিয়ে সদস্যপদ স্থগিতের এমন তথ্য জানানো হলেও সানচেজ একে গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ইমেইলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপে সমর্থন না দেওয়া ন্যাটো সদস্যদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, তা পর্যালোচনা করা হচ্ছে। সেখানে স্পেনকে ন্যাটো থেকে বাদ দেওয়ার বিষয়টিও আলোচনায় ছিল বলে দাবি করা হয়।

তবে এসব তথ্যের প্রতিক্রিয়ায় পেদ্রো সানচেজ বলেন, মাদ্রিদ কোনো অভ্যন্তরীণ ইমেইল বা অনানুষ্ঠানিক নথির ভিত্তিতে সিদ্ধান্ত নেয় না। তিনি বলেন, ‘আমরা কোনও ইমেইল দেখে কাজ করি না, বরং আমরা আনুষ্ঠানিক নথিপত্র এবং অবস্থানের ভিত্তিতে কাজ করি।’  

 
ইত্তেফাক/এসজে