হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে নতুন আরও ৩৩ শিশু ভর্তি

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১২:০৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৩৩ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন ৯০ শিশু। 

কর্তৃপক্ষ জানায়, গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত মোট ৮৩৮টি শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ৭২২টি শিশু ছাড়পত্র পেয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে ১৬টি শিশুর। বর্তমানে চিকিৎসাধীন ৯০ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে আরও ২০টি শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। গত ২৪ ঘণ্টায় আরও নতুন ৩৩ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। এ সময়ে কোনো শিশু মারা যায়নি।

ইত্তেফাক/এমএসআর