যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৪:৪৩

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) স্থানীয় সময় রাতে ট্যাম্পা বে এলাকার একটি সেতুর কাছ থেকে তার দেহাবশেষ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে ফ্লোরিডা পুলিশ। এর আগে গত শুক্রবার একই এলাকা থেকে জামিল লিমন নামের আরেক বাংলাদেশি শিক্ষার্থীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছিল।

তদন্তে জানা গেছে, গত সপ্তাহে এই দুই শিক্ষার্থী একসাথে নিখোঁজ হন। লিমনের ২৬ বছর বয়সী রুমমেট হিশাম আবুঘরবেকে এই জোড়া খুনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত সূত্রে জানা যায়, লিমনের মরদেহ একটি ব্রিজের ওপর পচন ধরা অবস্থায় ট্র্যাশ ব্যাগে ভরা ছিল।

প্রসিকিউটরদের ধারণা, নাহিদা বৃষ্টিকেও একইভাবে হত্যা করে তার দেহাবশেষ সরিয়ে ফেলা হয়েছিল। ঘাতক হিশামের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে মেধাবী এই দুই শিক্ষার্থীকে ঠিক কী কারণে হত্যা করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত করে কিছু জানায়নি।

সুত্রঃ সিবিএস নিউজ

ইত্তেফাক/আইএ