বজ্রপাতে এত মৃত্যু নিয়ে শায়খ আহমাদুল্লাহর আবেগঘন পোস্ট

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১১:৫৬

রবিবার আকাশজুড়ে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি বজ্রপাতের প্রকোপ ছিল ভয়াবহ। দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ১৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে নিহতদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

সোমবার (২৭ এপ্রিল) শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় লিখেছেন, ‘বজ্রপাতে একদিনে ১৪ জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। মহান আল্লাহ নিহতদের ক্ষমা করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করবার তৌফিক দান করুন।’

বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়া এই প্রাকৃতিক দুর্যোগে কৃষি ও জানমালের ক্ষয়ক্ষতির বিষয়টি স্থানীয় প্রশাসন পর্যবেক্ষণ করছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ইত্তেফাক/আইএ