রিয়াল মাদ্রিদের হয়ে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন ইডেন হ্যাজার্ড। আর তাতেই জয় পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
বুধবার অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় এক প্রীতি ম্যাচে প্রথমার্ধেই জয় সূচক গোলটি করেন হ্যাজার্ড। পরে দুই দলই একাধিক সুযোগ নষ্ট করলেও আর গোলের দেখা পায়নি।
জুনে চেলসি থেকে রিয়ালে যোগ দেয়া হ্যাজার্ড ম্যাচের ১৯তম মিনিটে দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে দেন। করিম বেনজেমার থ্রু বল ধরে প্রতিপক্ষের ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো এক শটে জয় সূচক গোলটি করেন বেলজিয়াম ফরোয়ার্ড।
ইত্তেফাক/এএম
