ইরানের নৌশক্তি ধ্বংস হয়নি, স্বীকার করল পেন্টাগন

আপডেট : ০১ মে ২০২৬, ১৬:২০

ইরানের নৌবাহিনীর পুরো সক্ষমতা ধ্বংস করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। 

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, ইরানের নৌশক্তিকে পুরোপুরি ধ্বংস করার দাবি করা হলেও বাস্তবে হরমুজ প্রণালিতে এখনো তাদের কিছু  ‘ফাস্ট অ্যাটাক বোট’ বা দ্রুতগামী যুদ্ধযান সক্রিয় রয়েছে।

মার্কিন প্রতিনিধি পরিষদের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির এক শুনানিতে তিনি বলেন, ‘ইরানের কাছে এখনো ছোট ও অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন কিছু যুদ্ধযান রয়ে গেছে।’

এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন বাহিনী ইরানের ১৫৯টি জাহাজ ডুবিয়ে দিয়েছে এবং দেশটির নৌবাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এমনকি অবশিষ্ট সামরিক সক্ষমতাও ধ্বংস করার অঙ্গীকার করেছিলেন তিনি। কিন্তু পেন্টাগনের নতুন তথ্য ট্রাম্পের সেই দাবিকে নাকচ করে দিল।

তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর

ইত্তেফাক/এসজে