ইসরায়েলের বাধায় গাজামুখী ফ্লোটিলা, আটক ১৬৮ ত্রাণকর্মী

আপডেট : ০১ মে ২০২৬, ১৭:২৬

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া ত্রাণবাহী জাহাজগুলো থেকে ১০০ জনেরও বেশি কর্মীকে আটক করা হয়েছে। পরে তাদের গ্রিসের ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা আয়োজকেরা।

শুক্রবার (১ মে) বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

ফ্রিডম ফ্লোটিলার পক্ষ থেকে বলা হয়েছে, পুরো বহরের মোট ১৬৮ জন সদস্যকে ক্রিটে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনও দু’জন কর্মী ইসরায়েলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

সংগঠনটির ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২২টি নৌযান আটক করেছে ইসরায়েল। যদিও আরও ৪৭টি নৌযান এখনও গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে।

ইত্তেফাক/এমএস