সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট : ০২ মে ২০২৬, ১৬:৩৬

সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শনিবার (২ মে) সিলেট স্টেডিয়ামে স্ত্রী জুবাইদা রহমান ও  ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে এ আয়োজনে যোগ দেন তিনি। নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

এর আগে, একদিনের সরকারি সফরে সিলেট পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বৃষ্টির মধ্যে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সুধী সমাবেশে যোগ দেন তিনি।

ইত্তেফাক/এসএ