হাজার ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন সিমিওনে

আপডেট : ০৪ মে ২০২৬, ০৯:৩৩

অ্যাতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে তার ম্যানেজারিয়াল ক্যারিয়ারে এক বিরল মাইলফলক অতিক্রম করলেন। লা লিগার ৩৪তম রাউন্ডে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল কোচ হিসেবে তার ১ হাজার তম ম্যাচ। আর্জেন্টাইন এই কোচ ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি ক্লাব পরিচালনা করেছেন।

কাতানিয়ায় ১৮টি, সান লরেঞ্জোয় ৪৭টি, রিভার প্লেটে ৪৫টি, এস্তুডিয়ান্তেসে ৬১টি এবং রেসিং ক্লাবে ৩৪টি ম্যাচ পরিচালনার পর ২০১১ সাল থেকে অ্যাতলেতিকো মাদ্রিদের দায়িত্বে রয়েছেন তিনি। এই স্পেনীয় ক্লাবটির হয়েই তিনি পরিচালনা করেছেন ৭৯৫টি ম্যাচ। 

Diego Simeone behaviour branded 'awful' as pundits all agree on Arsenal  penalty controversy - The Mirror

দীর্ঘ এই যাত্রায় সিমিওনে নিজেকে ইউরোপীয় ফুটবলের অন্যতম সফল ও ধারাবাহিক কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। হাজার ম্যাচের এই মাইলফলক তার কোচিং ক্যারিয়ারে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

ইত্তেফাক/জেডএইচ