মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু  

আপডেট : ০৪ মে ২০২৬, ২০:২২

নোয়াখালীতে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত নারীর নাম রোমানা আক্তার (৪০)। তিনি একই এলাকার নাছির মাঝির স্ত্রী।

জানা গেছে, বৃষ্টি শুরু হলে বাড়ি থেকে কিছু দূরে জমিতে গরু আনতে যায় রোমানা। এ সময় বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের সুরতহাল প্রতিবেদনসহ আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এসএএস