পিএসসিতে ৯০ জন নিয়োগ, আবেদন শেষ ১১ মে

আপডেট : ০৫ মে ২০২৬, ১২:২৫

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩টি ক্যাটাগরিতে মোট ৯০ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ মে ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অপারেটর পদে ৬ জন, প্রশিক্ষণ সহকারী ১ জন এবং সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে ১২ জন নেওয়া হবে। এ ছাড়া হিসাব সহকারী ৫ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩ জন, কম্পিউটার মুদ্রাক্ষরিক ৫ জন এবং ডেটা এন্ট্রি অপারেটর ১ জন নিয়োগ দেওয়া হবে।

অন্যদিকে অভ্যর্থনাকারী ১ জন, টেলিফোন অপারেটর ২ জন এবং গাড়িচালক ৫ জন নেওয়া হবে। এছাড়া অফিস সহায়ক পদে ৩৬ জন, নিরাপত্তাপ্রহরী ১ জন এবং পরিচ্ছন্নতাকর্মী ২ জন নিয়োগ দেওয়া হবে।

পদভেদে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি থেকে স্নাতক বা সমমান নির্ধারণ করা হয়েছে। কিছু পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে ফরম পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময় ১১ মে ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র: বিজ্ঞপ্তি

ইত্তেফাক/আইএ