নেইমারের কোচকে নিতে হলে মাসে ৪৩ লাখ টাকা গুনতে হবে 

আপডেট : ০৮ মে ২০২৬, ১৫:২১

জাতীয় ফুটবল দলের কোচের তালিকা চূড়ান্ত হয়নি। গত ৫ মে ন্যাশনাল টিমস কমিটির জনের তালিকা করা হয়েছে। গতকাল বাফুফের আরেক সদস্য জানালেন ১১ জন হবে। তারা ১১ জনের নাম যাচাই-বাছাই করছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি বেতন দাবি করেছেন কোচ রোজেরিও মিকালো। তার বেতনই সবচেয়ে বেশি। বাফুফের সদস্য এবং টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটন জানিয়েছেন ব্রাজিলিয়ান কোচ ৩৫ হাজার ডলার বেতন চেয়েছেন।' 

এই কোচ খুবই দক্ষ এবং ফুটবল দুনিয়ায় একজন সফল কোচ রোজেরিও মিকালো। তিনি ব্রাজিলকে রিও অলিম্পিক গেমস ফুটবলে স্বর্ণপদক এনে দিয়েছেন। কোচ ছিলেন রোজেরিও মিকালো এবং অধিনায়ক ছিলেন নেইমার। এত বড় মাপের কোচ বাংলাদেশের ফুটবলের দায়িত্ব গ্রহণ করতে চেয়েছেন। কিন্তু তার বেতনের কথা শুনে বাফুফের কাঁপন ধরে গেছে। কামরুল ইসলাম হিলটন গতকাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন সর্বনিম্ন বেতন চাওয়া হয়েছে ১৫ হাজার ডলার। কেউ ১৮ হাজার, কেউ ২০ হাজার, ২৬ হাজার, ৩০ হাজার ডলার বেতন চাওয়া কোচ রয়েছেন। 

এর মধ্যে রোজেরিও মিকালো ৩৫ হাজার ডলার বেতন চেয়েছেন। তবে তিনি এও বলেছেন আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা যাবে। সেই সুযোগ রয়েছে। বাফুফে বড় অঙ্কের বেতনের অভিজ্ঞ কোচ রাখতে চায়। কিন্তু বাফুফের সেই সামর্থ্য নেই। যে কারণে বাফুফে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে হাত বাড়িয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি কিছু করবেন। তবে আগে বাফুফেকে নিজেদের অবস্থান নির্ধারণ করতে বলেছেন। তারপর ক্রীড়া মন্ত্রণালয় কতটুকু কি করতে পারবে সেটি নির্ধারণ করবে।

প্রতিমন্ত্রী আমিনুল হক অবাক হচ্ছেন একজন কোচ চূড়ান্ত করতে এত সময় নষ্ট করতে হচ্ছে দেখে। কারণ সত্যিকার অর্থে বাফুফে এখনো চূড়ান্তই করতে পারেনি তারা কাকে হেড কোচ হিসাবে দায়িত্ব দিতে চায়। গত ৫ মে বলা হয়েছিল ৩ দিনের মধ্যে চূড়ান্ত করা হবে কোচের নাম। গতকাল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিলটন জানিয়েছেন আরো দুই একদিন বেশি সময় লাগবে। সময় কেন লাগছে? হিলটন জানিয়েছেন যিনি কোচের দায়িত্ব পালন করবেন, তিনি কোচিং প্যানেল জানতে চাইবেন, কারা সহকারী কোচ হবেন, তাদের যোগ্যতা কী। পৃথিবীতে সব কোচই এটা করে থাকেন।

Micale named as Brazil's Olympic football coach - Yahoo News Singapore

ব্রাজিলিয়ান রোজেরিও মিকালো ছাড়াও ইংলিশ কোচ ক্রিস কোলম্যানও পছন্দের তালিকায় রয়েছেন। ক্রিস কোলম্যান ৩০ হাজার ডলার বেতন চেয়েছেন। ৩৭ লাখ টাকা বেতন। ওয়েলসের এই কোচ সর্বশেষ গ্রিসের এসতেরাসের কোচ ছিলেন। রিয়েল সোসিয়েদাদ, ফুলহাম, সান্ডারল্যান্ডের কোচ ছিলেন। ওয়েলস জাতীয় দলের সাবেক ডিফেন্ডার ছিলেন ১৯৯২ থেকে ২০০২ সাল পর্যন্ত। খেলেছেন ম্যানচেস্টার সিটি, ফুলহাম, ক্রিস্টাল প্যালেস, ব্ল‍্যাকবার্ন রোভার্সে। হাই প্রোফাইল কোচদের সঙ্গে জুম মিটিং যারা করবেন তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন আছে। হিলটন জানিয়েছেন সিদ্ধান্ত আমরা নিব না। বাফুফের সভাপতি আছেন তিনি নিবেন। এখন আমরা কোচদের সাক্ষাৎকার নিচ্ছি।

ইত্তেফাক/জেডএইচ