ফেসবুকে পোস্ট দিয়ে নারায়ণগঞ্জ সিটি কবরস্থান মসজিদে জুমার নামাজ আদায় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দিন পাটওয়ারী। এসময় স্থানীয় মুসল্লিসহ স্থানীয় নেতাকর্মীদের তীব্র ভিড় সৃষ্টি হয়। এক পর্যায়ে মসজিদ প্রাঙ্গনে চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন মুসল্লিদের অনেকেই।
শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর সিটি কবরস্থান মসজিদে এই পরিস্থিতি সৃষ্টি হয়।
জানা গেছে, এর আগে শুক্রবা নারায়ণগঞ্জ শহরের মাসদাইর সিটি কবরস্থান মসজিদে জুমার নামাজ আদায় করবেন- আগের দিন নিজ ফেসবুক আইডি থেকে এমন পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার তার আসার আগেই দলীয় নেতাকর্মীরা মসজিদে সমবেত হন। পরে মসজিদে উপস্থিত হয়ে নিচতলায় ইমামের খুতবার আগে মিম্বরের পাশে দাঁড়িয়ে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন পাটওয়ারী।
নামাজ শেষে নাসিরুদ্দীন পাটওয়ারী মসজিদ থেকে বের হলে দলীয় নেতাকর্মীরা তাকে ঘিরে রাজনৈতিক স্লোগান দিতে থাকেন। ওসমান হাদির হত্যকারীদের বিচারের দাবিতেও স্লোগান দেন তারা। এতে সেখানে চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। সেখানে আবারও হ্যান্ডমাইকে প্রায় ১০ মিনিট বক্তব্য দেন তিনি।
ফলে অধিকাংশ মুসল্লি সুন্নত ও নফল নামাজ আদায় করতে ব্যর্থ হন। নেতাকর্মীদের হুড়োহুড়িতে মসজিদের কাঁচের দরজা ভেঙে জখম হন অন্তত ৪-৫ জন মুসল্লি। নিচ তলার ফ্লোরের দরজা জুড়ে পড়ে থাকে ভাঙা কাঁচের অসংখ্য টুকরো। রক্তের দাগও দেখা মেলে।

‘ভারতের গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে’