রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত ৪৪৪ জন ডেঙ্গু রোগী নতুন করে ভর্তি হয়েছেন।
ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের উপপরিচালক ডা. নির্মল কুমার সেন।
তিনি ইত্তেফাককে আরো জানান, রাত সাড়ে ৭টার দিকে আনিস (৭০) নামে একজন ডেঙ্গু রোগী চিকিৎসারত অবস্থায় মারা গেছেন। তিনি রাজধানীর খিলগাঁও থানার তালতলা এলাকার বাসিন্দা। গত তিনদিন ধরে আনিস হাসপাতালে চিকিৎসাধীন ছিলো।
আরো পড়ুন: ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০
নয়াবাজার পশুর হাট মিটফোর্ড হাসপাতালের আশপাশ এলাকার রাস্তাগুলিতে পশু রাখার কারণে কর্তব্যরত ডাক্তার ও রোগীদের মিটফোর্ড হাসপাতালে আসতে চরম দুর্ভোগে পড়েছে বলেও জানান তিনি।
ইত্তেফাক/এমআর
