চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
শনিবার (১৬ মে) রাজধানীর ওয়ারী থানার টিকাটুলি এলাকায় নিজ নির্বাচনী আসনের নেতাকর্মী ও স্থানীয় জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর গাড়িবহরের চলাচল নির্বিঘ্ন করতে প্রতিমন্ত্রী ইশরাককে সড়ক খালি করতে তৎপর থাকতে দেখা যায়।
চাঁদপুর যাওয়ার পথে প্রধানমন্ত্রী কুমিল্লার বরুড়া উপজেলায় একটি পথসভায়ও অংশ নেন। পরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খোদ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন ও এক সমাবেশে যোগ দেন তিনি।
সরকারের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

