কালিহাতীতে ট্রেনে ঝাপ দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১৪:২৮

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে রাব্বি তালুকদার ফয়সাল ( ২০) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে উপজেলার রাজাবাড়ী রেল লাইন  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাব্বি তালুকদার ফয়সাল এলেঙ্গা পৌরসভার ফুলতলা গ্রামের কেমি তালুকদারের ছেলে এবং সরকারি শামসুল হক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
কালিহাতী থানার এএসআই ফেরদৌস আলম বলেন, সকালে রাব্বি অভিমান করে বাড়ি থেকে বের হয়। পরে সে রাজাবাড়ী এসে নীল সাগর এক্সপ্রেস ট্রেনের নীচে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ডেঙ্গুতে মারা গেলেন বরগুনা রাইফেল ক্লাবের সম্পাদক

প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ইত্তেফাক/এমআরএম