বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদর বাজারে পচা গরুর মাংস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে দুই ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহানাজ পারভিন শুক্রবার দুপুরে ফকিরহাট সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্ত দুইজন হলেন- মোল্লাহাটের গাওলা গ্রামের ইকরাম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৩২) ও ফকিরহাট এলাকার রাজ্জাক শেখের ছেলে সাইফুল শেখ (৩০)।
আরও পড়ুন: ডেঙ্গুতে প্রাণ গেলো আরও একজনের
ইউএনও মোছা. শাহানাজ পারভিন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পচা মাংস বিক্রি ও সংরক্ষণের অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। তারা দীর্ঘ দিন ধরে পচা গরুর মাংস ও নাড়িভুঁড়ি দিয়ে হালিম তৈরি করে বিক্রি করে আসছিলেন। স্থানীয় সাংবাদিকরা বিষয়টি অবগত করলে তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফ্রিজে সংরক্ষিত ওই পচা মাংস উদ্ধার করা হয়।
ইত্তেফাক/অনি
