এক ঝাঁক তারকা বাদ দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা ইংল্যান্ডের 

আপডেট : ২২ মে ২০২৬, ১৬:৩৭

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দল ঘোষণায় বেশ চমক দেখিয়েছেন ইংলিশদের কোচ থমাস টুখেল। বিশ্বকাপ দলে জায়গা পাননি এক ঝাঁক তারকা। 

বিশ্বকাপ দলে জায়গা পাননি ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্টার ব্যাক হ্যারি ম্যাগুইরে। এছাড়া বাদ পড়েছেন ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, ফিল ফডেন ও কোল পালমারের মতো তারকারা। তবে দলে ঠিকই জায়গা পেয়েছেন মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।  

দলে অন্যতম বড় চমক ইভান টোনির অন্তর্ভুক্তি। ইংল্যান্ডের হয়ে এক বছর খেলেননি এই স্ট্রাইকার। সেনেগালের বিপক্ষে হেরে যাওয়া প্রীতি ম্যাচে খেলেছেন কয়েক মিনিটের জন্য। তবে সৌদি প্রো লিগে আল আহলির হয়ে ৩২ গোল করেই টুখেলের নজরে পড়েছেন তিনি।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড-

গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড (এভারটন), ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস) এবং জেমস ট্রাফোর্ড (ম্যানচেস্টার সিটি)। 

ডিফেন্ডার: রিস জেমস (চেলসি), টিনো লিভরামেন্টো (নিউক্যাসল), মার্ক গুয়েহি (ম্যানচেস্টার সিটি), এজরি কনসা (অ্যাস্টন ভিলা), জন স্টোন্স (ম্যানচেস্টার সিটি), জ্যারেল কোয়ানসাহ (বায়ার লেভারকুসেন), নিকো ও'রাইলি (ম্যানচেস্টার সিটি), ড্যান বার্ন (নিউক্যাসল) এবং দজেড স্পেন্স (টটেনহ্যাম হটস্পার)।

মিডফিল্ডার: ডেকলান রাইস (আর্সেনাল), এলিয়ট অ্যান্ডারসন (নটিংহ্যাম ফরেস্ট), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), জর্ডান হেন্ডারসন (ব্রেন্টফোর্ড), মরগান রজার্স (অ্যাস্টন ভিলা), কোবি মাইনো (ম্যানচেস্টার ইউনাইটেড) এবং এবারিচি এজে (আর্সেনাল)।

ফরোয়ার্ড: হ্যারি কেন (বায়ার্ন মিউনিখ), ইভান টোনি (আল-আহলি), অলি ওয়াটকিন্স (অ্যাস্টন ভিলা), বুকায়ো সাকা (আর্সেনাল), ননি মাদুয়েকে (আর্সেনাল), মার্কাস রাশফোর্ড (বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে) এবং অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল)।

ইত্তেফাক/জেডএইচ