রাজধানীতে আরেক শিশু ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট : ২৩ মে ২০২৬, ১৮:৫৮

দেশে শিশু ধর্ষণের ঘটনার রেশ যেন কাটছেই না। ঢাকা ও চট্টগ্রামের আলোচিত শিশু ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও রাজধানীতে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। কলাবাগান থানা এলাকায় আট বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে দাবি করছে ভুক্তভোগীর পরিবারের।

শুক্রবার (২২ মে) রাতে কলাবাগান থানাধীন সেন্ট্রাল রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাৎক্ষণিক গ্রেপ্তার ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে, তার আনুমানিক বয়স ৬০ বছর।

এসব তথ্য নিশ্চিত করেছেন কলাবাগান থানার ওসি ফজলে আশিক। তিনি গণমাধ্যমকে বলেন, “অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী শিশুটির পাশের বাসার বাসিন্দা। রাতে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাসায় নিয়ে ওই ব্যক্তি ধর্ষণ করে। পরে শিশুটির পরিবার বিষয়টি জানতে পেরে থানায় মামলা করে। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

 

তথ্যসূত্র: Bangla Tribune

ইত্তেফাক/এনএ