জামালপুরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ১ জন গ্রেপ্তার

আপডেট : ২৪ মে ২০২৬, ১১:৫১

জামালপুরের মাদারগঞ্জে ১৪ বছরের এক শিশুকে যৌন নিপীড়নে অভিযোগে শাহজাহান মুল্লা নামে একজনকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ পুলিশ।

শনিবার (২৩ মে) রাতে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃত শাহজাহান মুল্লা মির্জাপুর গ্রামের মৃত তারা মুল্লার ছেলে।

মামলা সূত্রে পুলিশ ও ভুক্তভোগীর মা এবং এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার (২১ মে) বিকালে শিশুটির মা বাড়ির পাশে কাজে যান এবং তার বাবা বাড়িতে না থাকায় ফাকা বাড়িতে শিশুটি একা ঘুমিয়ে ছিল। ওই সুযোগে অভিযুক্ত শাহজাহান মুল্লা ঘরে প্রবেশ করে শরীরের বিভিন্ন স্পর্শকাতরস্থানে হাত দিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে। এ সময় ঘুম ভাঙলে  শিশুটির চিৎকার শুরু করলে অভিযুক্ত বিষয়টি কাউকে জানালে তার পরিবারের ক্ষতি করবে বলে ভয়-ভীতি দেখায় পরে শাহজাহান মুল্লা পালিয়ে যায়। 

এ ঘটনায় শনিবার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে শাহজাহান মুল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় বলেন, ১৪ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি